বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধন

বাগেরহাট প্রতিনিধি:

প্রকাশ: ২২:৩৮, ৩১ অক্টোবর ২০২৬

বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধন

বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের ২০২৫ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ [শনিবার] বিকালে বাগেরহাট শহরের স্বধীনতা উদ্যানে বর্ণাঢ্য আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক চর্চা শিশুদের চিন্তা শক্তির বিকাশ ঘটায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃতি শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব গোলাম মোঃ বাতেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব জয়দেব চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সঞ্জুফতা হক, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহনাজ পারভীন বিথি এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শাহ আলম মাতুব্বর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন হার্ট স্কুলের সভাপতি জনাব শেখ আশাহেদ আলী রবি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজকের এই বৃত্তিপ্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের মানসিক বিকাশ ঘটাতে হবে। তিনি গ্রীন হার্ট স্কুলের এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন