আব্দুল আহাদ, লক্ষ্মীপুর
প্রকাশ: ২১:৪৩, ৩১ অক্টোবর ২০২৬
এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬৮ জন। অকৃতকার্য হয়েছেন মাত্র ৪ জন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন শিক্ষার্থী। বিভাগভিত্তিক ফলাফলে ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন, বিজ্ঞান বিভাগে ৮ জন এবং মানবিক বিভাগে ৩ জন জিপিএ-৫ অর্জন করেছেন।
এ ছাড়া জিপিএ-৪ পেয়েছেন ১৮৬ জন, জিপিএ-৩ পেয়েছেন ১৫৫ জন এবং জিপিএ-২ পেয়েছেন ৩ জন।
৩৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬৮ জন উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশ। প্রতিষ্ঠানটির এমন ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।