ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: ২২:০৬, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৯, ৩০ অক্টোবর ২০২৬
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।
এর আগে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ভালুকার সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ এমপির বাসভবনে ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির আওতায় স্থাপিত ২০ কিলোওয়াট পিক (kWp) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানান, ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির আওতায় বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে একদিকে যেমন বিদ্যুতের বিকল্প উৎস তৈরি হবে, অন্যদিকে জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।