নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৫, ৩০ অক্টোবর ২০২৬
ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে আবারও আশাবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধের সম্ভাব্য সময় বা প্রক্রিয়া সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি।
ক্যানসাস সিটির রেডিও স্টেশন ‘কেসিএমও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ দ্রুত গুটিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তবে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে শতভাগ নিশ্চয়তা চান তিনি।
এদিকে ইরান নিয়ে ওয়াশিংটনের নীতিতে পরস্পরবিরোধী দুটি প্রবণতা দেখা যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন একদিকে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার সম্ভাবনা বিবেচনা করছে, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার পথও খুঁজছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে কয়েকটি বড় হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রস্তাবিত নতুন শান্তি কাঠামোর মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনা ও সমঝোতার সুযোগ তৈরির চেষ্টা করছেন।
তবে সামরিক পদক্ষেপ ও কূটনৈতিক উদ্যোগের মধ্যে শেষ পর্যন্ত কোন পথে এগোবে যুক্তরাষ্ট্র, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা