স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৪৪, ২৭ অক্টোবর ২০২৬
লড়াই করেছেন, ফিরেছেন আরো শক্ত হয়ে। সময়ের স্রোত পেরিয়ে আবারও ছুঁয়েছেন বিশ্বফুটবলের সর্বোচ্চ শিখর। এবার গড়েছেন নতুন ইতিহাসও।
অ্যালেক্সিয়া ২০২৬ সালের ব্যালন ডি’অর জেতায় টানা ষষ্ঠবারের মতো পুরস্কারটি থাকল স্পেনের ঘরেই। এর আগে তার মতোই তিনবার ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়েন আইতানা বোনমাতি।
বিপরীতে এবারের আগে ২০২১ ও ২০২২ সালে টানা দুবার পুরস্কার জেতেন অ্যালেক্সিয়া। দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের পুরস্কার জয়ের বছরেই ভয়ংকর এসিএল চোটে পড়েছিলেন স্পেনের মিডফিল্ডার। তবে ফিরে এসে সর্বশেষ মৌসুমে অধিনায়ক হিসেবে বার্সেলোনাকে জেতান চ্যাম্পিয়নস লিগ।
চোট থেকে ফিরে এসে শ্রেষ্ঠত্বের পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে অনুপ্রেরণামূলক বার্তাই দিলেন অ্যালেক্সিয়া। তিনি বলেছেন, ‘বিশ্বের সব ছেলে ও মেয়েকে বলতে চাই, ফুটবল ভালোবাসলে এবং খেলতে চাইলে খেলো। তুমি ছেলে না মেয়ে, তা কোনো বিষয় নয়। তুমি কোথা থেকে এসেছ, সেটাও গুরুত্বপূর্ণ নয়। কেউ যদি বলে তুমি পারবে না, তার কথা শুনবে না। নিজের ওপর বিশ্বাস রাখো।’
অ্যালেক্সিয়ার ব্যালন ডি’অর জয় মনে করিয়ে দিল—স্বপ্নের পথে বাধা আসতে পারে, কিন্তু নিজের ওপর বিশ্বাস থাকলে ফিরে আসার পথও তৈরি হয়।