মাদকমুক্ত তারুণ্য গড়তে কাদলায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

​কচুয়া (চাঁদপুর): 

প্রকাশ: ২২:২৯, ২৩ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত তারুণ্য গড়তে কাদলায় টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী ও প্রবাসী আবু নাসের মিয়াজির উদ্যোগে আয়োজিত হয়েছে জাকজমকপূর্ণ "টি-টেন লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট"। 

শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় জনপ্রতিনিধি, সমাজ সংগঠক এবং উদ্দীপিত তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সম্পন্ন হয়।

​মাদকমুক্ত ও সুস্থ সামাজিক পরিবেশ গড়ার এই মহৎ উদ্যোগটি গ্রহণ করেছেন কাদলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, মালয়েশিয়া প্রবাসী ও ‘আল হামিদ এগ্রো লিমিটেড’-এর সম্মানিত স্বত্বাধিকারী আবু নাসের মিয়াজি।টুর্নামেন্টটির সার্বিক আয়োজনে রয়েছে স্থানীয় ‘কাদলা টাইগার্স ক্লাব’ এবং এতে মূল স্পন্সর হিসেবে অবদান রাখছে ‘আল হামিদ এগ্রো লিমিটেড’।

​টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আবু নাসের মিয়াজি জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার মাধ্যমেই সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের দৈহিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

​উল্লেখ্য, আল হামিদ এগ্রো লিমিটেডের নামকরণ করা হয়েছে কচুয়া তথা কাদলার স্বনামধন্য ও অত্যন্ত জনপ্রিয় প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আল হামিদ মাষ্টার-এর স্মরণে, যিনি প্রতিষ্ঠাতা আবু নাসের মিয়াজির শ্রদ্ধেয় পিতা। তাঁর মহৎ স্মৃতি ও শিক্ষাকে ধারণ করেই সমাজ উন্নয়নমূলক এই ক্রীড়া উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

​টুর্নামেন্টে স্থানীয় একাধিক ক্রিকেট দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে দর্শকদের উপচে পড়া ভিড় ও স্থানীয় বাসিন্দাদের আনন্দ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো । সমাপনী অনুষ্ঠানে যে দল চ্যাম্পিয়ন হবেন সেই দল পাবেন ১ লাখ টাকা সম্মানী৷

আরও পড়ুন