তরুণ উদ্যোক্তা সায়েদা: হ্যান্ডক্রাফ্ট পণ্যে নতুন স্বপ্ন

প্রকাশ: ১৭:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

তরুণ উদ্যোক্তা সায়েদা: হ্যান্ডক্রাফ্ট পণ্যে নতুন স্বপ্ন

ঢাকার সেন্ট্রাল মহিলা কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী সায়েদা আফরিন পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন ভিন্ন এক স্বপ্ন। পড়াশোনার ফাঁকেই তিনি অনলাইন প্ল্যাটফর্মে শুরু করেছেন হ্যান্ডক্রাফ্ট পণ্যের ব্যবসা। বর্তমানে তার তৈরি কাস্টমাইজড চুড়ি, কানের রিং ও গলার সেট তরুণীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সায়েদা আফরিন জানান, শুরুতে শখ থেকেই গয়না তৈরি শুরু করেছিলেন। পরে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উৎসাহে তিনি ফেসবুক পেইজের মাধ্যমে তা বিক্রি শুরু করেন। “মানুষ আমার তৈরি গয়না ব্যবহার করে প্রশংসা করত। তখনই ভেবেছিলাম, এটাকে ছোট আকারে হলেও ব্যবসায় রূপ দেওয়া যায়,” বলেন সায়েদা।

তার তৈরি হ্যান্ডক্রাফ্টের বিশেষত্ব হলো প্রতিটি ডিজাইনে আলাদা কারুকাজ। বিশেষ করে তরুণীদের রুচি অনু যায়ী তিনি আধুনিকতার সঙ্গে ঐতিহ্যকে মিলিয়ে সাজান চুড়ি ও গলার সেট। এছাড়াও তিনি হাতে মেহেদী দিয়ে নানা ধরণের নকশা তৈরি করেন। তার পেজের নাম "Crafts By Afru" ক্রাফ্ট বাই আফ্রু ।


​​​No photo description available.

আরও পড়ুন