ডেস্ক নিউজ
প্রকাশ: ১৮:২২, ৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৮:৩১, ৯ জুলাই ২০২৬
১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল হিসেবে যাত্রা শুরু করা এবং ১৫৩ বছরের বিবর্তনের ইতিহাস পেরিয়ে ২০০৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু পুরান ঢাকার নয়, বাংলার ইতিহাসেরও এক গৌরবময় অধ্যায়, সেই ঐতিহ্যবাহী ক্যাম্পাসে এখন নতুন নেতৃত্বের প্রশ্নে চলছে জোর আলোচনা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে ক্যাম্পাসে এখন সরগরম পরিবেশ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য হিসেবে আলোচনায় রয়েছেন ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি এবং রবিউল আউয়াল। এছাড়া যুগ্ম আহ্বায়কদের মধ্যে আলোচনায় আছেন শাহরিয়ার হোসেন, ইয়াকুব শেখ অনিক, নাহিয়ান বিন হক অনিক, মাহামুদুল হাসান খান, রফিকুল ইসলাম রফিক, আরিফুল ইসলাম আরিফ, রাসেল মিয়া, রিয়াজুল আরিফিন ও তৌহিদের নামও।
খোঁজ নিয়ে জানা গেছে নেতৃত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি এবং শাহরিয়ার হোসেন। ভাষা আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থান প্রতিটি আন্দোলনে রাজপথে থাকা এই ঐতিহ্যবাহী ক্যাম্পাস এবার কাকে নেতৃত্বে দেখবে, সেই অপেক্ষায় পুরো জবি পরিবার।