নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত কবির কর্মব্যস্ত জীবন তারপরেও সময় সুযোগে চালিয়ে যাচ্ছেন তাঁর সৃজনশীল লেখনী।
সম্মাননা - ২০১৭ খ্রীস্টাব্দে মুক্তির আশা ও নেত্রের আশা পত্রিকার যৌথ উদ্যোগে ছড়া প্রতিযোগিতায় "সেরা ছড়াকার" নির্বাচিত হওয়ায়, নেত্রকোণা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত জনসমাবেশে তৎকালীন দ্বায়িত্বরত জেলা প্রশাসক ডক্টর মুশফিকুর রহমান কবির হাতে "সম্মাননা স্মারক" তুলে দেন এবং দেশবরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার কবিকে "উত্তরীয়" পড়িয়ে সম্মানিত করেন। সেদিন থেকে কবি মাজেদুল হকের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে চতুর্দিকে।
শিশু সাহিত্যিক - মাজেদুল হক শিশুদের জন্যে লিখেছেন শিশুতোষ ছড়া কবিতা, যা পড়ে শিশুদের মানবিক ও মেধা বিকাশে সহায়ক হবে। কবির শিশুতোষ ছড়া শিশুদের কাছে হয়ে ওঠেছে পাঠক প্রিয়তা। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কন্ঠে আবৃত্তি হয়েছে ছড়াগুলি। কবির ছড়া কবিতা বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী আবৃত্তি করে প্রতি বছর অর্জন করছে বার্ষিক পুরস্কার।
উপাধি - ২০২২ খ্রীস্টাব্দে কলম একাডেমি লন্ডন ও কলম টিভি'র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী তাঁর সংগঠনের পক্ষ থেকে কলম টিভি'র এক আলোচনা অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে কবি মাজেদুল হক কে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাঁর সাহিত্য চিন্তার আলোকে "বিরহী কবি" উপাধিতে ভূষিত করেন।
তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি - প্রেম- প্রীতি প্রণয়ের বিরহ ব্যথা নিয়ে লিখা কবি মাজেদুল হকের কবিতা তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়েছে তাই কবি পেয়েছেন পাঠক প্রিয়তা, হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি।
পুরষ্কার - ২০২৪ খ্রীস্টাব্দে " হাজার কবির কবিতা " শিরোনামের সাহিত্য পরিষদ, সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিরহী কবি মাজেদুল হক কে " জহিরুল সাহিত্য পুরষ্কার" প্রধান করেন।
পাঠক নন্দিত জনপ্রিয় কবি - মাজেদুল হক একজন স্বতন্ত্র ছান্দসিক কবি। তিনি প্রথাগত ছন্দের কবিতা ও গদ্যছন্দের কবিতা লিখেছেন এবং ছন্দে দেখিয়েছেন মুন্সিয়ানা। প্রথাগত ছন্দের পাশাপাশি নিজস্ব প্রকাশভঙ্গিতে লিখেছেন কবিতা, সৃষ্টি করেছেন নব ছন্দরীতি বা নতুন ছন্দ কাঠামো।
বিরহী কবি মাজেদুল হকের কবিতা আবৃত্তি করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলার আবৃত্তি শিল্পী এবং ভারতের অনেক সুনামধন্য আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন কবির কবিতা। কবিতার প্রচার ও প্রসারের ব্যাপ্তিতে কবি মাজেদুল হক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত হয়েছেন।
স্বীকৃতি - প্রখ্যাত সাহিত্যিক ও সমালোচকগণ বিরহী কবির কবিতা সমালোচনা করতে গিয়ে তাঁকে "বিরহী কবি" উপাধিতে সমাদৃত করেছেন।
কবি মাজেদুল হক, কবিতা, ছড়া, গান,গল্প ও প্রবন্ধ লিখেছেন, সাহিত্যের প্রত্যেক শাখায় রয়েছে তাঁর সার্থক বিচরণ।
প্রিয়া হারানোর ব্যথায় ব্যথিত বিরহী কবি নিজের প্রিয়ার শোকে লিখেছেন বিরহের কবিতা এবং প্রীতি প্রণয়ের বিরহ ব্যথা ও অসহায় বঞ্চিত মানুষের কষ্টের আর্তনাদ অবলীলায় তুলে ধরেছেন তাঁর কবিতায়, পাঠক মহলে পেয়েছেন পাঠক প্রিয়তা।
সাহিত্য অঙ্গনে বিরহী কবি মাজেদুল হক তাঁর সাহিত্যের কারুকার্য ও সুনিপুণ শিল্পগুণে বিরহের বরপুত্র হিসেবে ঠাঁই করে নিয়েছেন। তাঁর নিজস্ব প্রকাশিত গ্রন্থ ছাড়াও শতাধিক সাহিত্য সংকলনে প্রকাশিত হয়েছে বিরহী কবির লেখা।