জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার লাশ সাবেক সেনাসদস্যের

মোঃ আনোয়ার হোসাইন জামালপুর

প্রকাশ: ১৯:৪৪, ২৩ অক্টোবর ২০২৬

জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার লাশ সাবেক সেনাসদস্যের

জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত।  তিনি ছিলেন সাবেক সেনাসদস্য। 

আজ ২৩ শে অক্টোবর রোজ শুক্রবার বেলা ৩ টার দিকে জামালপুর সদর থানাধীন নামা কোচনধরা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে জামালপুর থানা পুলিশ।  নিহত ব্যক্তির নাম মোঃ হাবিবুর রহমান (৬৯)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য (সেনাসদস্য) ছিলেন।

​নিহত হাবিবুর রহমান জামালপুর সদর উপজেলার বারুয়ামারী এলাকার রায়ের চর গ্রামের অছির উদ্দিন মোল্লা ও জরিতন বিবির ছেলে  ​স্থানীয় সূত্রে জানা যায়, নামা কোচনধরা এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়।

এ বিষয়ে জামালপুর সদর থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার পেছনে কোনো অপমৃত্যু নাকি পরিকল্পিত কোনো বিষয় জড়িত রয়েছে, তা তদন্ত ছাড়া এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

আরও পড়ুন