৮ যুদ্ধ বন্ধ করেছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২০, ২৪ অক্টোবর ২০২৬

৮ যুদ্ধ বন্ধ করেছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এক নির্বাচনী সমাবেশে ভারত-পাকিস্তান সংঘাত বন্ধে নিজের ভূমিকার কৃতিত্ব আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দুই পারমাণবিক শক্তিধর দেশকে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়ে সংঘাত বন্ধ করতে বাধ্য করেছিলেন তিনি। একই সঙ্গে আটটি যুদ্ধের নিষ্পত্তি করেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হতাশা প্রকাশ করেন ট্রাম্প।

শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

ট্রাম্পের দাবি, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় দুই দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। পাশাপাশি দেশ দুটির ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও বলেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এরপর উভয় দেশ গোলাগুলি বন্ধ করে দেয়।

সমাবেশে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান—দুটি পারমাণবিক শক্তিধর দেশকে সংঘাত থেকে বিরত রাখতে তিনি বাণিজ্যিক চাপ প্রয়োগের হুমকি দিয়েছিলেন। তাঁর দাবি, এতে দুই দেশ ক্ষুব্ধ হলেও শেষ পর্যন্ত গোলাগুলি বন্ধ করে।

এ সময় সংঘাতে ১১টি বিমান ভূপাতিত হওয়ার কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কোন পক্ষের কতটি বিমান ভূপাতিত হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, বিভিন্ন সংঘাত নিরসনে তাঁর উদ্যোগ সফল হয়েছে এবং এ ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা নিতে হয়নি। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এতগুলো যুদ্ধ চলমান থাকার বিষয়টি তাঁর ধারণায় ছিল না।

নিজের কূটনৈতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, আটটি যুদ্ধের নিষ্পত্তি করলেও তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি।

সূত্র: ফোর্বস।

আরও পড়ুন