নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩৪, ২৩ অক্টোবর ২০২৬
প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজ শেষ হওয়ার পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ধরে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। পরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথাও জানানো হয়নি।
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর বিধিনিষেধ এবং আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
সূত্র: আল-জাজিরা ও জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিস