কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

রিয়াজ উদ্দিন, কক্সবাজার

প্রকাশ: ১৯:৪৭, ২৪ অক্টোবর ২০২৬

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পাঁচজন ছিনতাইকারী, ছয়জন মাদকসেবী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে চুরি-ছিনতাই প্রতিরোধ এবং অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন—চকরিয়ার ইসমাইল (২৬), চট্টগ্রামের সাতকানিয়ার টিপু দাস (২৪), কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার শাহাদাত হোসেন ফাহিম (২২), মধ্য কলাতলীর হাসান প্রকাশ জিল্লু (২১) এবং দক্ষিণ বাহারছড়া এলাকার জামাল উদ্দিন জিয়া (৪০)।

এ ছাড়া গ্রেপ্তার ছয় মাদকসেবী হলেন—খুরুশকুলের সাহা কালাম (২২), লাইট হাউজ পাড়ার মো. নুরু ইসলাম (৬০) ও মো. জাহেদ হাসান (২৪), বান্দরবানের লামার মো. রফিক (২৯), ঝিলংজার আবুল কাসেম (২৪) এবং শারমিন (৩০)।

ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার চারজন হলেন—বৈদ্যঘোনা এলাকার মো. ছৈয়দ নুর, খুরুশকুলের তোফাইদুল ইসলাম বাবু (২১), পাহাড়তলী এলাকার আবু বক্কর (২২) ও মো. সেলিম (২২)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি ও মামলা রয়েছে। তাঁদের মধ্যে টিপু দাসের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং জামাল উদ্দিন জিয়ার বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন