দীনেশ চন্দ্র রায়, পাইকগাছা (খুলনা)
প্রকাশ: ১৯:১৮, ২৪ অক্টোবর ২০২৬
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেষ রাতে (ভোরে) এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী হানিফ পরিবহনের বাসটি মাহমুদকাটি মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে দ্রুতগতির বাসটি বিকট শব্দে সড়কের পাশে থাকা একটি বসতঘরের ওপর উঠে যায়। দুর্ঘটনার তীব্রতায় বাসের সামনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায় এবং বডির বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সাথে ক্ষতিগ্রস্ত হয় পুরো ঘরটি।
তবে দুর্ঘটনার সময়ে বসতঘরটিতে কোনো লোক উপস্থিত ছিলেন না। ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া বাসের কোনো যাত্রী গুরুতর আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, দীর্ঘ পথ গাড়ি চালানোর পর চালকের ঘুম ঘুম ভাব কিংবা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির বিবরণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।