মানববন্ধনের পর ধানকুড়া রিসোর্টে অভিযান, আটক ম্যানেজার সাইদ

ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২০:২১, ২৪ অক্টোবর ২০২৬

মানববন্ধনের পর ধানকুড়া রিসোর্টে অভিযান, আটক ম্যানেজার সাইদ

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইনতারগাট এলাকায় অবস্থিত ধানকুড়া রিসোর্টকে ঘিরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের পর রিসোর্টটিতে অভিযান চালিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ। অভিযানে রিসোর্টের ম্যানেজার মো. সাইদকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানকুড়া রিসোর্টে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সম্প্রতি প্রতিবাদে নামেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এসব কর্মকাণ্ড এলাকার স্বাভাবিক পরিবেশ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে রিসোর্টটি বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে টাঙ্গাইলের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করেও এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এলাকাবাসীর প্রতিবাদ ও মানববন্ধনের পরিপ্রেক্ষিতে ওসি মহিদু ইসলামের নেতৃত্বে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল রিসোর্টটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ম্যানেজার মো. সাইদকে আটক করা হয় বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন