তালিকাভুক্ত মাদক কারবারি আটকে পুরস্কৃত বালুখালী ক্যাম্প ইনচার্জ

রিয়াজ উদ্দিন, কক্সবাজার

প্রকাশ: ২১:২৭, ২৫ অক্টোবর ২০২৬

তালিকাভুক্ত মাদক কারবারি আটকে পুরস্কৃত বালুখালী ক্যাম্প ইনচার্জ

কক্সবাজারের উখিয়ায় তালিকাভুক্ত মাদক কারবারি ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটকের ঘটনায় সফলতা অর্জন করায় বালুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কিবরিয়া ও তাঁর টিমকে বিশেষ পুরস্কার দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

মাদকবিরোধী অভিযানে দায়িত্বশীল ভূমিকা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। জেলা পুলিশের এ উদ্যোগকে মাদকবিরোধী অভিযান জোরদার এবং দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের উৎসাহিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্টে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশির সময় ছৈয়দুল বশর ওরফে ছিছিকে আটক করা হয়। পরে অটোরিকশার চালকের আসনের নিচে রাখা একটি সাদা বস্তা থেকে পাঁচটি কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশাটিও জব্দ করা হয়।

আটক ছৈয়দুল বশর পালংখালীর আঞ্জুমানপাড়ার আব্দুস ছবুরের ছেলে। পুলিশ ক্লিয়ারেন্স ও অপরাধসংক্রান্ত নথি (পিসিপিআর) পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা চলমান থাকার তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন