শ্যালিকা বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় শ্বশুরবাড়ি মহাদেবপুরে

সুমন কুমার বুলেট মহাদেবপুর (নওগাঁ)

প্রকাশ: ২২:৪৭, ২৬ অক্টোবর ২০২৬

শ্যালিকা বিয়ে করে এলাকা ছাড়লেন যুবক, আশ্রয় শ্বশুরবাড়ি মহাদেবপুরে

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় শ্যালিকাকে বিয়ে করার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রথম স্ত্রীর সম্মতিক্রমে বিয়ে হলেও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণে ভাড়া বাসা ছেড়ে মহাদেবপুর উপজেলায় শ্বশুরবাড়িতে চলে এসেছেন মাসুদ রানা (৩৫), মৌসুমী (২৮) ও শালিকা পূর্নিমা (২১)।

শ্বশুরবাড়ি আশ্রয় নেওয়া মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। স্ত্রী মৌসুমী (২৮) ও শ্যালিকা পূর্ণিমাকে (২১) মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তারা বদলগাছীর সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মো. মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

জানা যায়, গতকাল রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। পরিবারের সম্মতি এবং প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতিক্রমে এ বিয়ে হয়েছে বলে জানা গেছে।
বিয়ের পর মাসুদ রানা ও পূর্ণিমা নিজেদের বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।

এদিকে, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর বদলগাছী এলাকার কিছু লোক তাদের ভাড়া বাসায় থাকতে না দেওয়ার কথা বলে ভয়ভীতি দেখান। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে মাসুদ রানা ও তার স্ত্রী পূর্ণিমা ভাড়া বাসার মালামাল নিয়ে বদলগাছী ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে যান।ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 
এ বিষয়ে জানতে মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন