বটতলা এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট

কাজী সোহান 

প্রকাশ: ২২:৫১, ২৭ অক্টোবর ২০২৬

বটতলা এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে মোবাইল কোর্ট

নগরীর বটতলা এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

​বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীনের পরিচালনায় এই অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, বটতলা এলাকার ওষুধ বিপণিগুলোতে লাইসেন্স নবায়ন না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ওষুধ বিক্রির অপরাধে ওষুধ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায় স্বীকার করায় কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

​সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীন জানান, জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে তাদের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে। কোনো দোকান মালিক যেন নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করতে না পারেন এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন