লালমনিরহাটের চার মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক

মোঃ রুহুল আমিন রাসেল লালমনিরহাট

প্রকাশ: ২৩:১৮, ২৮ অক্টোবর ২০২৬

লালমনিরহাটের চার মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও আর্থিক উপহার প্রদান

উচ্চশিক্ষায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লালমনিরহাটের চার মেধাবী শিক্ষার্থীকে শুভেচ্ছা ও আর্থিক উপহার দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় অনুপ্রেরণা জোগাতে জেলা প্রশাসকের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে শিক্ষার্থীদের হাতে এ শুভেচ্ছা ও আর্থিক উপহার তুলে দেওয়া হয়।

উপহারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রাজিয়া সুলতানা মিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. কামরুজ্জামান মিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান হাকিমুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের রায়হান (শিশির)।

উপহার প্রদানকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনা ও শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি তাঁদের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

জেলা প্রশাসকের এ উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, শুভেচ্ছা ও আর্থিক উপহার পেয়ে জেলা প্রশাসকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন