স্থানীয় সরকার নির্বাচন: ভোটার স্থানান্তরের সময় বৃদ্ধি করলো ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:১৪, ২৮ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন: ভোটার স্থানান্তরের সময় বৃদ্ধি করলো ইসি

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদনের সময় বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ নভেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন করা যাবে।

আজ (বুধবার, ২৮ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। ৩০ ও ৩১ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় পরবর্তী কর্মদিবস অর্থাৎ ১ নভেম্বর রোববার পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন দাখিল/গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ নির্দেশনা প্রদান করেছেন।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন