চবির হীরকজয়ন্তী: শুক্রবার রেজিস্ট্রেশন উদ্বোধন ও সংবাদ সম্মেলন

দেবদাস বিশ্বাস,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৩:০৮, ২৮ অক্টোবর ২০২৬

চবির হীরকজয়ন্তী: শুক্রবার রেজিস্ট্রেশন উদ্বোধন ও সংবাদ সম্মেলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্‌যাপনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলার ভিআইপি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হীরকজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এ ছাড়া উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

আগামী ১৮ নভেম্বর ২০২৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্‌যাপন করা হবে। এ উদ্‌যাপনকে সামনে রেখে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই) এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য , ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন