মোঃ রবিন হোসেন, কাশিয়ানী (গোপালগঞ্জ)
প্রকাশ: ২৩:০৩, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কাশিয়ানী উপজেলা ও ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আরিফুল ইসলাম পাবেল।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম। এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলসহ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।