কক্সবাজার সদরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১০

রিয়াজ উদ্দিন, কক্সবাজার 

প্রকাশ: ২৩:৫১, ২৯ অক্টোবর ২০২৬

কক্সবাজার সদরে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১০

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও ইউনিয়ন এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী, পাঁচজন বিভিন্ন অপরাধে অভিযুক্ত এবং একজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আসহাব উদ্দিন রাসেলের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়াপাড়ার বাসিন্দা।

গ্রেপ্তার তিন মাদকসেবী হলেন ঝিলংজা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার সৈকত দে, পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া এলাকার মো. সালাউদ্দিন এবং পূর্ব পাহাড়তলী এলাকার মো. রশিদ।

এ ছাড়া বিভিন্ন অপরাধে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে পৌরসভার বাদশা ঘোনা এলাকার মো. ইলিয়াস, দক্ষিণ কলাতলীর বড়ছড়া এলাকার মো. নজরুল ইসলাম ও মো. মজিবুর রহমান ওরফে মুজিব, রুমালিয়ারছড়া এলাকার আমিনুল ইসলাম আজাদ এবং মধ্যম কুতুবদিয়াপাড়ার রাকিবুল হাসান আশেককে।

অন্যদিকে, আদালতের পরোয়ানামূলে উত্তর নুনিয়ারছড়ার টুইট্টাপাড়া এলাকার ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন