মোস্তফা কামাল, চরভদ্রাসন (ফরিদপুর )
প্রকাশ: ২২:৫৯, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বিএন পি কার্যালয়ে কেক কেটে এ কর্মসূচির আয়োজন করে চরভদ্রাসন উপজেলা যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের চরভদ্রাসন উপজেলার আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, বি এনপির সদ্য সাবেক সভাপতি শাহজাহান শিকদার, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মোল্লা। সঞ্চালনায় ছিলেন যুবদল সভাপতি মোঃ মোজাফফার হোসেন জাফর।
আলোচনা সভার পাশাপাশি উদ্যাপনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজনের মধ্য দিয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে যুবদলের অংশগ্রহণকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।