জাকির ফরাজীঃ
প্রকাশ: ২০:৫২, ২৭ অক্টোবর ২০২৬
বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদান, র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে রয়েছে বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এর আগে আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসাসেবার। পরে একটি র্যালি বের করা হয় এবং অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (২৮ অক্টোবর) বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে বক্তব্যে জানিয়েছেন পিরোজপুর জেলা যুবদলের সদস্যসচিব মো. এমদাদুল হক মাসুদ।
এ সময় পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান শাওনসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।