উজিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

দীপক চন্দ্র শীল  বরিশাল প্রতিনিধি।

প্রকাশ: ২২:৩৮, ২৬ অক্টোবর ২০২৬

উজিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালে ১৪ বছরের স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮), বরিশাল।

গ্রেফতারকৃত আসামি মোঃ জাকির হোসেন (৪০)। তিনি বরিশালের উজিরপুর থানাধীন হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এসআরবি-৮ এর মিডিয়া সেল জানায়, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানাধীন কুলিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৮, বরিশাল-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীকে তার প্রতিবেশী অভিযুক্ত মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে কিশোরী বাড়ির পাশে ডোবার পাড়ে কলমি শাক তুলতে যাওয়ার সময় অভিযুক্ত তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন