নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১৬, ২৫ অক্টোবর ২০২৬
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ কারণে মোট ১৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটে ২২ হাজার ২৩১ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল।
রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদি এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১১টি রয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্লাইট বাতিল হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে।