রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৯:৪৩, ২৪ অক্টোবর ২০২৬
পর্যটন নগরী কক্সবাজারে হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁর নিরাপত্তা নিশ্চিত এবং সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।
সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, হোটেল-রিসোর্ট ও রেস্তোরাঁর সার্বিক ব্যবস্থাপনার মান উন্নয়ন এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া পর্যটকদের নিরাপদ আবাসন ও খাবারের পরিবেশ নিশ্চিত করা, পর্যটন অবকাঠামোর মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়।
পর্যটন নগরী কক্সবাজারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা, পর্যটকদের আস্থা বৃদ্ধি এবং নিরাপদ পর্যটন পরিবেশ গড়ে তুলতে হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত তদারকি এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।