আল আমিন মোহ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি,
প্রকাশ: ১৮:২৬, ১১ মে ২০২৫ | আপডেট: ১২:২৭, ১৫ জুলাই ২০২৫
মা যে মহান, মহারাণী
আমার এই ভুবনে,
তার তো কভু নেই তুলনা
ভালোবাসা, গুণে।
মা যে আমার এক প্রেরণা
সুন্দর জীবন গড়ায়,
মা যে আমার শ্রেষ্ঠ পাওয়া
রবের সৃষ্টি ধরায়।
আমার দুখে মায়ের বুকে
নামে করুণ বন্যা,
মা যে আমার মুখের হাসি
সুখে ঝরা ঝর্ণা।
ভালোবেসে আমার তরে
মা যে কত রাধেন;
মা যে আমার সুখের তরে
মোনাজাতে কাদেন।
মা যে আমার পরম যত্নে
জ্বর সারানো বড়ি;
মা যে আমার অমূল্য ধন
সোনা, রূপা, কড়ি।
ভালোবাসি মাগো তোমায়
আমি তোমার ছেলে,
তোমার পায়ের নিচে যেন
আমার স্বর্গ মেলে।