বাকেরগঞ্জে দিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

আজিজুল হাকিম, বাকেরগঞ্জ (বরিশাল):

প্রকাশ: ২১:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাকেরগঞ্জে দিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দী ইউনিয়নের ২৩৭ নম্বর দিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মোসাম্মৎ শারমিন আক্তার। এতে কমিটির সহসভাপতি আব্দুল জলিল হাওলাদারসহ অন্যান্য সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সদস্য সচিব মাহমুদা খানম, সহকারী শিক্ষক এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আব্দুস সাত্তারের কবর জিয়ারত শেষে মূল আলোচনা শুরু হয়।

সভায় শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

প্রধান শিক্ষিকা মাহমুদা খানম জানান, বিদ্যালয়টি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ২০০৪-০৫ অর্থবছরে এর ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ের অবকাঠামো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাঁর দাবি, এটি বাকেরগঞ্জ উপজেলার ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, বিদ্যালয়ের খেলার মাঠ ও প্রবেশপথ সংস্কারের জন্য বিভিন্ন সময়ে আবেদন করা হলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এ বিষয়ে রাষ্ট্রীয় সংশ্লিষ্ট মহল ও স্থানীয় জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এর মধ্য দিয়ে নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভার সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: