মোঃ হাবিবুর রহমান, সেনবাগ (নোয়াখালী)
প্রকাশ: ১৮:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
এতে একটি কনফেকশনারি দোকান, ইলেকট্রিক দোকান, ঔষধ ফার্মেসি দোকান সিলিন্ডার গ্যাসের গোডাউন সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন লাগার পর তা দ্রুত আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ সময় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় কয়েকজন বাসিন্দা বালতি দিয়ে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয় শামীম, মিরন, ইব্রাহিম, অনিক, জাহিনসহ আরও কয়েকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সহযোগিতা করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি দোকান দোকান গুলোর মধ্যে রয়েছে নুরুল হক (৫২) কনফেকশনারি দোকান
ওমর ফারুক (৩০) ইলেকট্রিক দোকান
শাহজাহান মিয়া ঔষধ ফার্মেসি (৪০)
এ ছাড়া ঘটনাস্থলের পাশে একটি মুদি দোকান, চায়ের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান ও দুটি গোডাউন থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।এ ঘটনায় সেনবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শীর্ষ সংবাদ: