লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

এস এম আকাশ, বান্দরবান

প্রকাশ: ১৯:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৬

লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

বান্দরবানের লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী বিতরণ শুরু করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আস)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিয়াজীপাড়ার তাকওয়া ভ্যালীতে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দীন।

ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ যদি এভাবে বেশি বেশি দান-সদকা করেন, তাহলে দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমে আসবে। তিনি সবাইকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বন্যায় ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ঘর নির্মাণসামগ্রী ও গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন সহায়তা উপহার তুলে দেয়া হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ১০০ পরিবারের মাঝে পর্যায়ক্রমে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: