সরকারের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী আহত

চাই সুই উ মারমা, রাঙ্গামাটি 

প্রকাশ: ২০:১১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী আহত

রাঙামাটি কাপ্তাই চিৎমরম ইউনিয়নে সরকারের লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের গ্রুপের হামলায় এক বিএনপি কর্মী আহত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সরকার কর্তৃক দেওয়া ‘গ্যাস খাতের সংকট উৎস থেকে উত্তরণের পথে সরকার’ শীর্ষক লিফলেট চিৎমরম বাজারে বিতরণ করা হয়।

এ সময় বিএনপির ৮/১০ জনের প্রতিপক্ষ একটি গ্রুপ লিফলেট বিতরণকারীদের ওপর অতর্কিতভাবে হামলা করার অভিযোগ পাওয়া যায়। হামলায় কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য ও চিৎমরম ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক (৩৫)কে হামলা করে গুরুতরভাবে আহত করে। নাজমুলের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে হামলাকারীরা পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

চিৎমরম ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা সরকারের লিফলেট বিতরণ করছি, এ সময় রাঙামাটি আসনের সাংসদ অ্যাড. দীপেন দেওয়ানবিরোধী এবং লিফলেটবিরোধী উবাচিং মারমার নেতৃত্বে ৫ আগস্টের পরের লোকজন এসে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় আমাদের এক কর্মীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে এবং আহত কর্মীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে লুটপাট করার অভিযোগ করে। বর্তমানে আহত কর্মী কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।অ্যাড. দীপেন দেওয়ান এমপির কাপ্তাই প্রতিনিধি মংসুইপ্রু মারমা অভিযোগ করে বলেন, সরকারের দেওয়া ‘গ্যাস সংকট থেকে উত্তরণের পথে’ এ লিফলেট বিতরণ করার সময় চিৎমরম ইউনিয়নের এক বিএনপি নেতার ইশারায় প্রতিপক্ষ ৫ আগস্টের একটি গ্রুপ আতঙ্কিতভাবে লিফলেট বিতরণের সময় হামলা করে। এতে আমাদের এক কর্মীকে গুরুতরভাবে আহত করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

তিনি আরও জানান, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, আমি ঘটনা শুনেছি এবং এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে জানেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: