সাব্বির আহামেদ, (বাঘা) রাজশাহীঃ
প্রকাশ: ১৯:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ জানায়, আজ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নতুন বাজারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। বাজার সংলগ্ন উন্মুক্ত মাঠের ভিতরে অবস্থিত একটি আম বাগানের ভেতরে খেজুর গাছের গোড়ায় প্লাস্টিকের ২টি বস্তায় রাখা (১৫০+১৬৭)= ৩১৭ বোতল স্কাফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক কারবারির বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ জানান, বাঘা থানা পুলিশ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
শীর্ষ সংবাদ: