আহমেদ বায়েজিদ,বরিশাল
প্রকাশ: ২২:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি গলির ভবনে কোতয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীর অবস্থানের বিষয়টি জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সেখানে বৈঠক হচ্ছে—এমন তথ্যের পর ভবনটি ঘিরে ফেলে পুলিশ। পরে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী (৪৫), গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন (৪৫) ও সঞ্জিব কুমার দাস (৫২), আরশেদ কন্ট্রাক্টর গলির সিফাত (২২), কলেজ এভিনিউ এলাকার মাহাদি ইসলাম (২৬), দরগাবাড়ি এলাকার ইয়াসিন আরাফাত (৩০), রফিকুল ইসলাম (২৫) ও জিহাদ (২২), টুমচর এলাকার নাইম (২৫), শফিকুল ইসলাম, উজিরপুরের সিয়াম এবং মেহেন্দিগঞ্জের রাজিব চন্দ্র দাস।
বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, অভিযানের পর আটক ১২ জনকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, পুলিশের পক্ষ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগ করা হলেও আটক ব্যক্তিরা সেখানে কী উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন, সে বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলার তদন্তে বৈঠকের উদ্দেশ্য ও সংশ্লিষ্টতার বিষয়গুলো যাচাই করা হবে।
শীর্ষ সংবাদ: