রায়পাশা কড়াপুরে ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 

দীপক চন্দ্র শীল, বরিশাল

প্রকাশ: ২২:১৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রায়পাশা কড়াপুরে ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 

বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 শনিবার বিকেল ৪ঘটিকার সময়  রায়পাশা কড়াপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেন পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রায়পাশা কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত  ফিরোজ* ও বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। ডেঙ্গুর ভয়াবহতা থেকে মানুষকে রক্ষা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে এই পরিচ্ছন্নতা অভিযান চলছে। আগামীতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: