ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বিপ্লব কুমার দাস, ভাঙ্গা  (ফরিদপুর)

প্রকাশ: ১৯:১৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের হাজরাহাটি গ্রামে পানিতে ডুবে সুমাইয়া (১০) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের শামীম মিয়ার মেয়ে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,দুপুরে সুমাইয়া ও আরেক শিশু মিলে বাড়ির সামনে ডোঙ্গা নিয়ে বর্ষায় জমে থাকা ফসলের জমিতে গোসল করতে গেলে  একপর্যায়ে অসাবধানতাঃবশত ডোঙ্গা থেকে সুমাইয়া পানিতে পড়ে যায়। পরে সঙ্গে থাকা আরেক শিশু বাড়িতে এসে বিষয়টি জানালে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির করার পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন।

এরপর স্বজনরা দ্রুত সুমাইয়াকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: