ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁও প্রতিনিধি,

প্রকাশ: ১৫:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মো. দেলাওয়ার হোসেন বলেন, এবার ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে দুর্নীতিমুক্ত করতে কাজ করারও আশ্বাস দেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, আগামীকাল ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে। এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: