ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ১৩:০২, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পল্লবীর সেকশন-১১ এলাকার এভিনিউ-৫-এর লাইন-২২ সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনের সড়ক থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ডিসি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে থাকে। তবে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার সাব্বির ও পলাতক দুই ব্যক্তি পলাতক শীর্ষ সন্ত্রাসী ‘মামুন গ্রুপের’ সদস্য। গ্রেফতার সাব্বিরের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার আরিচা এলাকায়। বর্তমানে তিনি পল্লবীর সেকশন-১১-এর পলাশনগর আবাসিক এলাকায় বসবাস করতেন।
হাসান মোহাম্মদ নাছের আরও বলেন, গ্রেফতার সাব্বিরকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া পলাতক অপর দুই ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
শীর্ষ সংবাদ: