নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১২, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনের শুরুতে আজিজুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তী সময়ে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
শীর্ষ সংবাদ: