নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১, ২২ নভেম্বর ২০২৬
এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২১.৪৫ ঘটিকায় এসআরবি-১৫ (সিপিসি-২) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৫ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আয়াছ (১৮) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি একটি সশস্ত্র গোষ্ঠীর (আরসা) সদস্য হানিফ(২১)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে নূর আলমের ছেলে এবং উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প-১৫, ব্লক-ই/১৫, ঘর নং-১৫০০ (এফসিএন-৩৫২১১০)-এর বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ এর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
শীর্ষ সংবাদ: