নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৩, ২১ নভেম্বর ২০২৬
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার পাহাড়তলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রুবেল কক্সবাজার সদর মডেল থানার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলী এলাকার হালিমা পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবুল বশর।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
শীর্ষ সংবাদ: