বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৮:১৩, ২১ নভেম্বর ২০২৬
এরই ধারাবাহিকতায়, (এসআরবি)-৮, বরিশাল, সদর কোম্পানির একটি আভিযানিক দল বরিশালের উজিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ মোঃ রিয়াজ হাওলাদার (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত ব্যক্তি বরিশালের উজিরপুর থানার মাহার গ্রামের মৃত শাহাজ উদ্দিন হাওলাদার এর ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় এসআরবি-৮, বরিশালের একটি টহল দল উজিরপুর থানাধীন ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উজিরপুর থানার মাহার এলাকায় মিনহাজ হাওলাদার বাড়ির রিয়াজের বসতঘরে একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ২৩:৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মোঃ রিয়াজ হাওলাদার (২৩)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রিয়াজের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ গ্রাম গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্জিত নগদ ৫৯ হাজার ৯১০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এসআরবি-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-৮, বরিশাল এর এই কঠোর অভিযান অব্যাহত থাকেব।
শীর্ষ সংবাদ: