আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৪৪, ২২ নভেম্বর ২০২৬
শনিবার (২১ নভেম্বর) নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রীরা শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে শুক্রবার নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এখনো উদ্ধারকাজ চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ শুক্রবার জানান, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
পুলিশের প্রাথমিক ধারণা, নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জানান, নৌকায় থাকা যাত্রীরা চালককে তীরে নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু চালক তাদের অনুরোধ উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।
এ দুর্ঘটনার পর নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বায়েলসা রাজ্য সরকার।
শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্যবিষয়ক কমিশনার এবিউওউ কোকু-ওবিয়াই বলেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি, অসতর্কভাবে চলাচল এবং লাইফ জ্যাকেট ছাড়া যাত্রা বন্ধ করতে হবে।
তিনি বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন, দ্রুতগতিতে নৌকা চালানো, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ বন্ধ করতে হবে। কোনো যাত্রাই একটি জীবনের চেয়ে মূল্যবান নয়।’
তথ্যসূত্র: এনডিটিভি
শীর্ষ সংবাদ: