দুবাই প্রতিনিধি:
প্রকাশ: ২৩:২৯, ২০ নভেম্বর ২০২৬
চালক নেই, স্টিয়ারিংয়ে নেই কোনো মানুষের হাত, অথচ দিব্যি ছুটে চলছে গাড়ি! বিজ্ঞান কল্পকাহিনির দৃশ্য নয়, বাস্তবেই দুবাইয়ের রাস্তায় দেখা যাচ্ছে চালকবিহীন ট্যাক্সি। প্রযুক্তির এই নতুন চমক এবার যুক্ত হয়েছে জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম Uber-এর সঙ্গেও
দুবাইয়ের স্মার্ট পরিবহনব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক সেন্সর প্রযুক্তির সাহায্যে রাস্তায় চলাচল করছে চালকবিহীন রোবোট্যাক্সি।যাত্রীদের জন্য বিশেষ আকর্ষণ হলো, Uber অ্যাপের মাধ্যমে পাওয়া যেতে পারে এই Autonomous Taxi সেবা। অ্যাপে গন্তব্য নির্বাচন করার পর যদি Autonomous অপশনটি দেখা যায়, তাহলে সেটি নির্বাচন করেই বুকিং করা সম্ভব।এই প্রযুক্তিতে কাজ করছে WeRide এবং Baidu Apollo Go-এর মতো প্রতিষ্ঠান।
গাড়িগুলোতে রয়েছে ক্যামেরা, রাডার ও অন্যান্য সেন্সর, যা আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে চলাচলের সিদ্ধান্ত নিতে সাহায্য করে।দুবাইয়ের লক্ষ্য শুধু চালকবিহীন ট্যাক্সি চালু করা নয়; বরং ২০৩০ সালের মধ্যে শহরের মোট যাতায়াতের ২৫ শতাংশ স্বয়ংক্রিয় পরিবহনের আওতায় নিয়ে আসা।
প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সফল হলে বদলে যেতে পারে দুবাইয়ের যাতায়াতব্যবস্থা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—ভবিষ্যতে কি মানুষের চালকের জায়গা পুরোপুরি দখল করে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা?সময়ের সঙ্গে সেই উত্তরই মিলবে দুবাইয়ের রাস্তায়।
শীর্ষ সংবাদ: