ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা

শাহ জালাল উদ্দিন জুয়েল, হবিগঞ্জ

প্রকাশ: ১৬:০৩, ৩১ জুলাই ২০২৬

ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা

ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারনেট টেকনিক্যাল অপারেটর, হবিগঞ্জের রিওজনাল সেলস ম্যানেজার, হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক (অপারেশন) ও ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যাংকে জমা রাখা টাকা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে হবিগঞ্জ আদালতে মামলা করা হয়েছে। 

গত ২৭ জুলাই জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ আদালতে মামলাটি দায়ের করেন সিরাজুল ইসলাম নামের এক গ্রাহক। 
মামলায় উল্লেখ করা হয় গত ২২ জুলাই রাতে একটি সংঘবদ্ধ চক্র ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এক লক্ষ ১ হাজার ৬১০ টাকা উত্তোলন করে নিয়ে যায়।

বিষয়টি আচ করতে পেরে তিনি ব্র্যাক ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও প্রতিকার পাননি।
এমনকি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপকসহ অন্যান্যদের সাথে যোগাযোগ করে এর কোনো শুদুত্তর পান নি।

উপরুন্ত তারা ব্র্যাংক ব্যাংকের অনলাইন প্লাটফর্ম থেকে টাকা তুলে নেওয়ার বিষয়ে স্বাভাবিকভাবে হিসেবে অবহেলা করেন বলে মামলার আরজিতে বাদি এডভোকেট সিরাজুল ইসলাম তুলে ধরেন।

ব্রাক ব্যাংকের অনলাইন প্লাটফর্মে পর্যাপ্ত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা না করাসহ প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ আত্মসাৎ এর অভিযোগের দায়ে মামলাটি সিআইডি হবিগঞ্জকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন