ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: ১৯:৩০, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৪, ২০ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ও ডাকাতিয়া ইউনিয়নের অটো, সিএনজি ও ভ্যানচালকদের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মল্লিকবাড়ী শহীদ নাজিম উদ্দীন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অটো, সিএনজি ও ভ্যানচালকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং তাদের জীবনযাত্রার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু চালকদের কথা শোনেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, গুলজার হোসেন, উসমান গনী মল্লিক মাখন, উপজেলা যুবদলের সভাপতি তারেক চৌধুরী, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও মল্লিকবাড়ী ও ডাকাতিয়া ইউনিয়নের বিপুলসংখ্যক অটো, সিএনজি ও ভ্যানচালক উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: