চরভদ্রাসনে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

​চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

প্রকাশ: ১৮:৩১, ২০ নভেম্বর ২০২৬

চরভদ্রাসনে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম  জন্মদিন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বিএনপি দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

​অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশ পরিচালনায় তার সাফল্য কামনা করেন। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

​কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা পরিহার করে দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

​এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য ওবায়দুল বারী দিপু, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি দেওয়ান ইউনুস আলী, মোস্তফা মোল্লা,  যুবদল নেতা  মোঃ মোজাফফর হোসেন জাফর, মোঃ জাফর মন্ডল , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদ আল ফারুকী, কৃষক দলের কামরুল হাসান ফিরোজ,  ছাত্রদলের আহ্বায়ক শুভ সালাউদ্দিন মোল্লাসহ  অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন