সালেহ কায়সার
প্রকাশ: ০১:১৪, ৪ মে ২০২৬ | আপডেট: ২০:৪৮, ৪ মে ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এমন কিছু অনিয়ম ও দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র ২ মাসের মধ্যেই সরাসরি বেশ কিছু দুর্নীতিতে জড়ান তিনি। গত ২৪ মার্চ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চিহ্নিত দূর্নীতিবাজ হিসেবে কুখ্যাত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা আব্দুর রশীদ মিয়াকে চুক্তিভিত্তিক প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেয় মন্ত্রণালয়।পরবর্তীতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, ও দেশ বিদেশে তীব্র সমালোচনার জেরে মাত্র ৪ দিনের মাথায় ২৯ মার্চ ঐ নিয়োগ আবার বাতিল করা হয়।

অভিযোগ উঠেছে, মোটা অংকের টাকা ঘুষ নিয়ে মীর শাহে আলম দূর্নীতির মিয়াভাই হিসেবে কুখ্যাত আব্দুর রশিদ মিয়াকে নিয়োগ দেন। এমনকি বিষয়টি জানতেন না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও পরবর্তীতে বিষয়টি সরাসরি তার দৃষ্টিগোচর হলে বাতিল করা হয় নিয়োগটি৷
কিন্ত এরপরও থেমে থাকেননি মীর শাহে আলম। এলজিইডি, ডিপিএইচইসহ বিভিন্ন দপ্তরে বেপরোয়া নিয়োগ, পদোন্নতিসহ আরো অসংখ্য ক্ষেত্রে তার বিরুদ্ধে প্রতিনিয়তই উঠছে দূর্নীতি ও পূর্বের ন্যায় একচ্ছত্র প্রভাব বিস্তারের অভিযোগ।
এছাড়া আরো অভিযোগ রয়েছে, গত ২ এপ্রিল এলজিইডি'র ১৯৭ জন সিনিয়র সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলী (গ্রেড-৫) পদে পদোন্নতির ক্ষেত্রেও ব্যাপক ঘুষবাণিজ্য ও বৈষম্যের অভিযোগ রয়েছে সরাসরি মীর শাহে আলমের বিরুদ্ধে। একাধিক প্রকৌশলীর সাথে কথা বলে জানা যায়, যে টাকা দিতে পারছে তাদেরই পদোন্নতির লিষ্টে নাম থাকছে। পদবঞ্চিত এক সহকারী প্রকৌশলী জানান, আমি টাকা দিতে পারিনি বলে লিষ্টে আমার নাম রাখা হয়নি, এমন হলে দেশে নতুন সরকার এসে লাভ কি হলো। প্রধানমন্ত্রীর এখনই উচিত হবে প্রতিমন্ত্রীর প্রতিটি অনিয়ম ও দুর্নীতির বিষয় তদন্ত করে দেখা।
সর্বশেষ, গত ৯ এপ্রিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থ গুরুত্বপূর্ণ প্রকল্পের এক উর্ধ্বতন এক কর্মকর্তাকে বরখাস্ত করে নজিরবিহীনভাবে মাত্র ১৩ দিনের মাথায় ২২ এপ্রিল মোটা অংকের টাকা ঘুষের বিনিময়ে পূনর্বহাল করে চরম সমালোচিত হচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অগ্রযাত্রা প্রতিদিনের কাছে এসংশ্লিষ্ট সকল কাগজপত্র সংরক্ষিত আছে।
তার বিরুদ্ধে একই ধরণের ঘুষবাণিজ্য ও অসচ্ছতার অভিযোগ উঠেছে আরো বিভিন্ন দপ্তর প্রধান নিয়োগের ক্ষেত্রেও।
শুধু তাই নয়, অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অজ্ঞাতসারেই নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। কিছু কিছু ক্ষেত্রে সরাসরি মন্ত্রীর নির্দেশনা অমান্যের অভিযোগও রয়েছে।
এসব বিষয়ে জানতে কয়েক দফায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি। লিখিত একটি প্রশ্ন তার হোয়াটসঅ্যাপে দিলেও পাওয়া যায়নি তার কোন উত্তর।
শীর্ষ সংবাদ: