সানাউল্লাহ আলমগীর
প্রকাশ: ২০:০৮, ১৭ নভেম্বর ২০২৬
লিখিত অভিযোগের বিবরণে উঠে এসেছে, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, গণপূর্তসহ অন্তত ১০টি সরকারি দপ্তরে রয়েছে তাঁর নিয়মিত আনাগোনা। অভিযোগ রয়েছে, কর্মকর্তাদের বিভিন্ন অবৈধ আবদার পূরণে চাপ প্রয়োগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্র হননের হুমকিও দেন তিনি।
অনুসন্ধানে জানা গেছে, তরিকুল ইসলাম ভূঁইয়ার বাড়ি ফেনী জেলায়। ২০২৩ সালের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে তিনি পেয়েছিলেন মাত্র ৫২ ভোট। অথচ সরকারি বিভিন্ন দপ্তরে তাঁর প্রভাব বিস্তার নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগী কর্মকর্তারা।
এসেনশিয়াল ড্রাগস, পরিবার পরিকল্পনা, ঔষধ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে তদবিরের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এছাড়াও বহুল আলোচিত ও বিতর্কিত কথিত জনৈক 'মেঘলা আলমের' সাথে তাঁর বিশেষ সম্পর্কের কথাও সামনে এসেছে। তাঁর ক্ষমতার আরেক উৎস হিসেবে সামনে এসেছে কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা ও ভুঁইফোড় অনলাইন মিডিয়া এবং তথাকথিত কিছু হলুদ সাংবাদিক, যাদের কে দিয়ে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে থাকেন প্রতিনিয়ত।
এখন প্রশ্ন, সরকারি দপ্তরে তাঁর এই প্রভাবের উৎস কোথায়? ভুক্তভোগীদের দাবি, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
সানাউল্লাহ আলমগীর, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।
শীর্ষ সংবাদ: